৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:৫৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২৪, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ- ৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুক জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া চৌরাস্তা বাজারে এই কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক আন্দোলন সফল হতে পারে না। জাতীয়তাবাদী মহিলা দল তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, উপজেলা বিএনপি’র সভাপতি সারওয়ার হোসেন লিটন, সহ-সভাপতি মাজহারুল ইসলাম মুকুল ও আখলাকুল ইসলাম অংকুর, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শরীফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আলেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু ও সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য রকিবুর রহমান রুজন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ূমসহ দলীয় নেতাকর্মীরা।

উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক দিলোয়ারা খানম বলেন, আজ আমরা সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক সাহেবকে সঙ্গে নিয়ে রাউতি ইউনিয়নের পুরুড়া চৌরাস্তা বাজারে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করতে পেরে আনন্দিত। এই কার্যালয় থেকে তৃণমূল পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও বেগবান হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মহিলা দলের তাড়াইল-সাচাইল ইউনিয়ন সভাপতি মোছা. জাহানারা বেগম, রাউতি ইউনিয়ন মহিলা দলের সভাপতি শরীফা খাতুন, সম্পাদক অজিফা খাতুন, ধলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি হালিমা আক্তার এবং রাউতি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আশরাফ আহম্মেদ।

উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কার্যালয় উদ্ভোধনের আগে ড.এম ওসমান ফারুক দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার রাউতি ইউনিয়নের গাবতলী বাজার, শিমুলআটি বাজার, মেছগাঁও বাজার এবং বানাইল বাজারে নির্বাচনী প্রচারে পথসভায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দলীয় নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা