২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:০৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে নিখোঁজ বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৬, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে রাবিয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মতির হাট এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রাবিয়া ওই এলাকার মৃত শাহজানের স্ত্রী।

স্থানীয়রা জানান গত কাল রোববার থেকে রাবিয়া বেগমকে খুঁজে পাচ্ছেন না তার পরিবার। সোমবার সকালে ঘটনাস্থলের পাশে শিশুরা ফুটবল খেলতে গিয়ে বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কমলনগর থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। বৃদ্ধার পরনে বিভিন্ন স্বর্ণের গয়না ছিলো। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে স্বর্নের গয়না লুটে নেয় দুর্বৃত্তরা । এ ছাড়াও বৃদ্ধা রাবিয়ার হাতে গলায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে দরপত্র সমূহের লটারীর ড্র অনুষ্ঠিত

কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

চর পোড়াগাছা ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সূবর্ণচরে মরিচ সয়াবিন চাষীদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ

কমলনগরে বিজয় চেয়ারম্যানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে ফলাফল বাতিল চেয়ে মামলা

নান্দাইলে আবাদি জমিতে ইটখলা স্থাপনে এমপি তুহিনের উৎকন্ঠা ॥ থানায় অভিযোগ দায়ের

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত

যারা এদেশ-সংবিধান-বঙ্গবন্ধুকে মানেনা তাদের এ দেশে থাকার দরকার নাই—এমপি পাপন

রামগতি পৌরসভায় মেয়র প্রার্থী ডা. জামাল উদ্দিনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

রামগতি মেঘনা নদীর অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাছ ধরা বন্ধ