২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:০৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে পরিত্যক্ত বিদ্যালয় ভবন নিলাম হওয়ার আগেই লুটপাট

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৬, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরউত্তরবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নিলাম হওয়ার আগেই ভবনের চারপাশ ও ভিতরের দেওয়াল ভেঙে ইট, দরজা, জানালা, গ্রিল, কাঠ ও চালের টিন খুলে নেওয়ার লুটপাট চলছে।

স্থানীয়রা জানান কে বা কাহারা রাতের আধারে ভবনের বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যাচ্ছে। বর্তমানে পিলারের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ভবনটি। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা।

জানাগেছে ১৯৩৬ সালে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যা সরকারিকরণ হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়ের ৪ কক্ষ বিশিষ্ট পুরাতন এ ভবনটি কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণার পরপরই শুরু হয় লুটপাট।

সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়টির মাঠে নতুন একটি ভবন হয়েছে। পরিত্যক্ত ভবনটির চারপাশ ও ভিতরের দেওয়াল ভাঙা। ইট, দরজা, জানালা, গ্রিল, কাঠ ও চালের কিছু টিন খুলে নিয়ে গেছে কতিপয় দুর্বৃত্তরা। স্থানীয় অনেকেই অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসিনতার সুযোগে এমনটি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, আমি ২০১৮ সালের শেষের দিকে এ বিদ্যালয়ে যোগদান করেছি। তার আগেই বিদ্যালয়ের এমন অবস্থা হয়েছে। পরিত্যক্ত ভবনটি নিলাামে দেওয়ার জন্য আমি শিক্ষা অফিসকে লিখিতভাবে জানিয়েছি।

নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক বলেন, এই বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উদযাপন

রামগতি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রাথী উপজেলা আ’ লীগ সা: সম্পাদকের ভাতিজা

কমলনগর উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি-রফিক, সম্পাদক-আরিফ

কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

১৭ বছরের রাজনৈতিক ট্রেন্ড আর চলবে না, দেশ চলবে সম্পূর্ণ নতুন নিয়মে: এ্যানি

রামগতিতে তামাক নিয়ন্ত্রণ সেলের প্রশিক্ষণ

রামগতিতে জেলা পরিষদ সদস্য পদে ভিপি হেলাল বিজয়ী

অষ্টগ্রামে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা: থানায় মামলা

তাড়াইল টেরিটোরির এমপিও মো: সবুজ ইসলামের বদলীজনিত বিদায় সম্মাননা প্রদান