২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৪৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পূর্বধলায় ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার, আটক- ১

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৫, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি: সিএনজিতে অভিনব কায়দায় বিদেশী মাদক পাচারকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকায় ৩৬ বোতল  মদসহ আবু সাঈদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (২৪ জুন ২০২৬ইং) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক আবু সাঈদ জেলার দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার এলাকার মৃত আবু হানিফের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্গাপুর থেকে একটি সিএনজিতে করে ভারতীয় মাদকের চালান ময়মনসিংহের দিকে নেওয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে অবস্থান নেয় হাইওয়ে পুলিশের একটি দল। এসময় সন্দেহভাজন ওই সিএনজিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজির যাত্রী আবু সাঈদের হেফাজত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক পাচার রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

হোসেনপুর থানা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পাকুন্দিয়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

হাওর উন্নয়নের আরেক নাম দৃষ্টিনন্দিত অল অয়েদার সড়ক

কমলনগর মডার্ন হাসপাতাল প্রাঃ এর বর্ষপূর্তি উদযাপন

রামগতিতে শিক্ষার্থীদের এ্যাপস ভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং চালু

কমলনগরে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের দাফন সম্পন্ন

রামগঞ্জে এক পরিবারের জন্য ২৯লাখ টকার সরকারী ব্রীজ নির্মাণ

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত