২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:০০ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পত্নীতলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৬, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস/২২ পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে পত্নীতলা উপজেলা প্রশাসন আয়োজনে মাদকবিরোধী র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকারের সভাপতিত্বে র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাত রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, বেসরকারী এনজিও সংস্থা দ্যা হাঙ্গার প্রজেক্ট-এর জেলা সমন্বয়কারী আসির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।

বক্তারা এসময় বলেন মাদকদ্রব্য দেশ ও জাতিকে ধ্বংস করছে, পরিবারকে নষ্ট করছে। আর মাদকের এই ভয়াল থাকা থেকে রক্ষা পেতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক জাকির

পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রামগতিতে বীরমুক্তিযোদ্ধা আজাদ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কুলিয়ারচরে নিজ কর্মস্থল সরকারি হাসপাতালে সিজার করালেন ডা. রুবাইয়াৎ তাহসিন

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডক্লাবের শুভ উদ্বোধন

তৃণমূলে ভোটের আয়োজন সততা-দক্ষতায় প্রশংসায় ভাসছেন বিএনপি’র ৩ নেতা

পাকুন্দিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কমলনগরে অটোরিক্সা চার্জের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কুলিয়ারচরে সাত কেজি গাঁজাসহ এক নারী আটক