২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:১৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৫, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, উপজেলার সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন সরকার (৫৬), নারান্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাজল মিয়া (৩৮), উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া (৫৫), এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. কাউছার মেম্বার (৩৮), এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদ হাসান মাছুম (৩০) ও জাঙ্গালীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আব্দুর রহমান পিয়েল (২৬)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, গত বছরের ২০ জুলাই ও ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের পক্ষ থেকে থানায় দুটি মামলা হয়েছে। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে মহান বিজয় দিবস উদযাপন

কুলিয়ারচরে নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধমূলক সেমিনার অনুষ্ঠিত

পত্নীতলায় এলিট ফার্নিচার মেলার উদ্বোধন

রামগতিতে জেলেদের জীবনমান উন্নয়নে নির্মাণ হচ্ছে ফিস ল্যান্ডিং সেন্টার ও মাছ বাজার

বাজিতপুর-নিকলীর পরিবর্তনের প্রতীক বদরুল আলম শিপু’র নির্বাচনী প্রস্তুতি শুরু

রামগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন বিবি হালিমা

বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মীদের কর্মবিরতি

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মিলনমেলাকে ঘিরে স্থান পরিদর্শন

কমলনগরে দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠিত

ইটনায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড ১৯ টিকাদানে ব্যাপক সাড়া