৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৫৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ঈশ্বরগঞ্জে কোর্টের নিষেধাজ্ঞার পরও দেওয়া হয়েছে নামজারী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৬, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ

হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভুমি অফিসের ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। মহামান্য হাই কোর্ট ও সিনিয়র সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও জায়গা জমির নামজারী খারিজ প্রধান করা হয়েছে।

জানা যায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কাজির বাহেরা গ্রামের মহর আলী ও জুয়েল মিয়া গংদের সাথে এস এ খতিয়ান ৪৮ এবং বিআরএস খতিয়ান ১৩৫,২৮,১৪২ সাবেক ২২৫ জমির পরিমান ২৩ শতাংশ জমি নিয়ে মহামান্য হাই কোর্ট ডিভিশন ৮০৪৯/২০২২ রিভিশন আপিল ২৩৭/২০১৫ আবেদনের প্রেক্ষিতে ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখের নিষেধাজ্ঞা এবং ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের ৩৩/২৩ নং পিটিশনের প্রেক্ষিতে ২২ এপ্রিল ২০২৫ নিষেধাজ্ঞা প্রদান করেন আদালত। ওই নিষেধাজ্ঞা থাকার পরও ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার ভুমি অফিস থেকে অনিয়নের মাধ্যমে ২৮ এপ্রিল ২০২৫ তারিখে নামজারী খারিজ প্রদান করা হয় যা আইনগত ভাবে নিষিদ্ধ ও অবৈধ।

ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী মো. শহিদুল ইসলাম মুক্তি জানান, হাই কোর্টের নিষেধাজ্ঞা বা স্থিতআবস্থা থাকলে মিউটেশন বা নামজারি খারিজ দেয়ার নিয়ম নেই। দেয়া হলে তাহা আদালত অবমাননার সামিল।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি সালাউদ্দিন বিশ্বাস বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি জানা ছিলোনা তাই খারিজ করা হয়ে ছিলো এখন জানার পর এই বিষয়টির মধ্যে পুনরায় যেতে চাচ্ছি না।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

রামগতির বিশিষ্ট সমাজসেবক আবদুল খালেকের ইন্তেকাল

হোসেনপুরে প্রবাসীর স্ত্রী ও দু’সন্তান নিহত

ছয় বছর ধরে বিছানায় পিঠ ঠেকাননি নান্দাইলের নুরুল আমিন

পাকুন্দিয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাজিতপুরে আইনজীবী সমিতির নির্বাচনে পুনঃ নির্বাচিত সভাপতি, ফাত্তাহ সম্পাদক

লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি যুবদল নেতাদের পদপ্রাপ্তি

লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি যুবদল নেতাদের পদপ্রাপ্তি

১ লাখ টাকা না দেয়ায় ৪টি মোটরসাইকেল চুরির মামলা দিল ওসি

কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

রামগতিতে ১২ টি মন্ডপে দুর্গাপুজার আয়োজন