১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৪০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামের কমিটি: জাহাঙ্গীর সভাপতি, যোবায়ের সম্পাদক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামী বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাহাঙ্গীর হুসাইনিকে সভাপতি মুফতি যোবায়েরকে সাধারণ সম্পাদক ও মুফতী শফিকুল ইসলাম হবগঞ্জীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরফরদী জামেউল উলুম মাদ্রাসায় গোপন ব্যালটের মাধ্যমে তিনটি পদে চুড়ান্ত করেন জেলা হেফাজতে ইসলামের নেতারা।

পাকুন্দিয়া সদর ঈদ্গাহ ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতী খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের কেন্দীয় কমিটির নায়েবে আমীর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আহমদ রশীদ, সেক্রেটারী মাওলানা হিফজুর রহমান খানসহ জেলা এবং উপজেলার অর্ধশত নেতাকর্মী ও পাঁচশতাধিক ভোটার।

হেফাজতের নেতারা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেল তিনটা থেকে হেফাযতের পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠন করার লক্ষে চরফরাদী জামেউল উলুম মাদ্রসায় নেতাকর্মীরা জড়ো হন। ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার লক্ষ্যে তারা কয়েকদিন আগে থেকে কাজ শুরু করেন। যেহেতু বড় তিনটি পদে একাধিক প্রার্থী রয়েছে তাই গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে প্রার্থী নির্বাচন করা হয়।

এতে সভাপতি পদে তারাকন্দি জামিয়া হুসাইনিয়া কওমী ইউনিভার্সিটির অধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ জাহাঙ্গীর হুসাইনী ২৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মাওলনা ইদ্রীস আলী পেয়েছেন ১৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মুফতী যোবায়ের আহমাদ ৩২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । তাছাড়া সাংগঠনিক পদে ২৪৭ ভোট পেয়ে মুফতী শফিকুল ইসলাম হবিগঞ্জী মনোনিত হয়েছেন। ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আলোচনা সাপেক্ষে চুড়ান্ত হবে বলে জানিয়েছেন জেলার নেতারা।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

নান্দাইলে প্রেমিকের চাচাতো ভাইকে কুপালো প্রেমিকার চাচা ॥ আটক ৩

পত্নীতলায় তিনদিন ব্যাপী এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষণের সমাপনি

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পাকুন্দিয়ায় ধর্ষণ মামলার আসামী ৫ মাস পর ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার

কমলনগরে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

হোসেনপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

কমলনগরে হাজিরহাট বাজারে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপ-সম্পাদকীয়: আলোর পথে ৩০ দিন (পর্ব-০১)