১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৪৭ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ার বিএনপি নেতা মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৫, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপি’র সহ-সভাপতি মো. মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে তিনি পুনরায় তার পূর্বের পদে বহাল হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমানকে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে তার সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা করছে দল।

এবিষয়ে পাকুন্দিয়া পৌর বিএনপি’র সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান বলেন ‘একটি পক্ষ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দলীয় পদ থেকে বহিষ্কার করিয়েছিল। দল আমার আবেদন পুনর্বিবেচনা করে স্বপদে পুনর্বহাল করেছে। আমি জেলা, উপজেলা ও পৌর বিএনপি’র সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের যে কোনো কর্মকান্ডে অতীতের মতোই আমি নিজেকে বিলিয়ে দিব।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বিদ্যালয়ের জমি অধিগ্রহণের টাকা ফেরত না দিতে নানা ষড়যন্ত্র দাতার

রামগতির চর গাজী ইউপি নির্বাচনে আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা

রামগতিতে জামায়াতের দাঁড়িপাল্লার বিশাল গণজমায়েত

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

তাড়াইলে ফার্মেসি ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর দক্ষতা বিষয়ক আলোচনা সভা

রামগতির মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

পত্নীতলায় প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালা

ইটনা উপজেলা আ’ লীগ নেতা হাজী মো. শাহাজান মিয়ার ইন্তেকাল

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগ