২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৫৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে কৃষি পণ্য সংরক্ষণ কোল্ড স্টোরেজ উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৯, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে পচনশীল কৃষি পণ্য সংরক্ষণে কোল্ডস্টোরেজ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬ইং) উপজেলা পরিষদ সংলগ্ন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের রামগতি-লক্ষ্মীপুর সড়কের পাশে দুধা মিয়া বাড়ির দরজার অবস্থিত উপজেলা কৃষি বিভাগ উদ্যোগে কৃষি প্রণোদনা সহায়তা প্রকল্পের অধীনে এ কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জামাল উদ্দিন, পৌরসভা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র সাহেদ আলী পটু।

উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় পাইলট প্রকল্পের কর্মসূচি হিসেবে সারাদেশে মোট ৩২ টি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এর মধ্যে লক্ষ্মীপুর জেলায় রামগতিতে প্রথম ১টি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়।

৩০ জন কৃষকের একটি গ্রুপ এ কোল্ড স্টোর দায়িত্ব থাকবেন। তবে তাদের মধ্য থেকে একজন এটি নিয়ন্ত্রণ করবেন। কৃষকের পণ্য ফল-ফলাদি সহ পচনশীল যে কোন পণ্য সংরক্ষণের সুযোগ রয়েছে। এটি মাস বা বছর যে কোন মেয়াদের ভাড়া নির্ধারনের ব্যবস্থা করে দেওয়া হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা