২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:২৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৭, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা একাডেমী সুপারভাইজার শরিফুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. জসীম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মেজবাহ উদ্দিন ও মজিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভিপি মো. ফরিদ উদ্দিন, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন মানিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে নিখোঁজের ২৩দিনেও কবিরাজ জাফরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

রামগতিতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

রামগতিতে জেলা পরিষদ সদস্য পদে ভিপি হেলাল বিজয়ী

রায়পুরের উন্নয়নে ইউএনও সাবরীন ছিলেন আন্তরিক—এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি

পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

পত্নীতলায় প্রধানমন্ত্রীর কর্তৃক গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

রামগতিতে স্বপ্নের ঘরে উঠল ভূমিহীন পরিবার

কুলিয়ারচরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগতিতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে গণবিক্ষোভ

রামগতির বিশিষ্ট সমাজসেবক আবদুল খালেকের ইন্তেকাল