১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৪৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৮, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার, হেপাটাইটিস, ডায়াবেটিস ও কিডনি রোগ প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর এ আলম খানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবীর কাউছার, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও এসএম দীপন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্যানেটারী ইন্সপেক্টর মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, কাউন্সিলর মোস্তুফা কামাল প্রমুখ।

কর্মশালায় দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার, হেপাটাইটস, ডায়াবেটিস ও কিডনি রোগের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে অবহিতকরণ করা হয়। এছাড়াও যে কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

কমলনগরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগতিতে মৎস্য জীবি দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে বিনামূল্যে ২৯শ’ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন জামায়াত

কুলিয়ারচরে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত

রামগতিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন

কমলনগরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায়, দুইজন র‍্যাবে ১১ হাতে গ্রেফতার

পত্নীতলায় ৪ ইউপিতে পুনঃভোট গ্রহণে বিজয়ী হলেন যারা

তাড়াইলে অসহায়ের জমিতে জোরপূর্বক পাটিবাঁধ, সংঘর্ষের আশংকা