২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:১১ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৫, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক মৎস্য খামারীর পুকুরে বিষ দিয়ে আনুমানিক আট লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। বিল্লাল হোসেন ওই গ্রামের হাজী তাহের আলীর ছেলে।

ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, বাড়ির উত্তর পাশে প্রায় ২০ কাঠা জায়গার ওপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছি। এবার ওই পুকুরে রুই, কাতল, মৃগেল, কারফু ও পুটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। কিছুদিনের মধ্যেই মাছ গুলো বাজারে বিক্রির যোগ্য হয়ে উঠতো।

তিনি বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে পুকুরে গিয়ে দেখি সব মাছ পানিতে ভেসে উঠেছে। বৃহস্পতিবার রাতের কোন এ সময় পূর্ব শত্রুতার জেরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই মূলত প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ বিষয়ে কেউ আমাদের অবগত করেনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

সাবেক মন্ত্রী শাহজাহান কামাল এমপি মারা গেছেন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’ লীগের সাবেক এমপি আবদুল্লাহ’র মনোনয়ন পত্র জমা

রামগতিতে নির্যাতনের শিকার ক্ষুদ্র ব্যবসায়ী

পত্নীতলায় পৌর মেয়র লাঞ্চিত হওয়ার ঘটনায় মানববন্ধন

পাকুন্দিয়ায় নিটল-নিলয় মটরস লিমিটেডে’র বিরুদ্ধে অভিযোগ

মাইজভান্ডারী যুব ফোরামের ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান

বাজিতপুর-নিকলীর পরিবর্তনের প্রতীক বদরুল আলম শিপু’র নির্বাচনী প্রস্তুতি শুরু

কমলনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান শাহিদা

কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনে কঠিন সমীকরণে জাপা জয়ের পথের কাঁটা স্বতন্ত্র

রামগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ॥ মানববন্ধন