১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:২৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে যাওয়া হলো না হাসান ও হোসাইনের

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৪, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হাসান ও হোসাইন দুই ভাই একটি বাইসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে পৌছলে পেছন দিক থেকে একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারের চাপায় হোসাইন ঘটনাস্থলেই নিহত হয়। এতে গুরুতর আহত হয় হাসান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা পাকা সড়কের ওপর এর মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত হোসাইন উপজেলার আদর্শপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। নিহত হোসাইন ও আহত হাসান তারা যমজ দুই ভাই। তারা কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাসান ও হোসাইন দুই ভাই একটি বাইসাইকেলে করে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। হাসান বাইসাইকেলটি চালাচ্ছিল আর হোসাইন পেছনে বসা ছিল। তারা বিদ্যালয়ের সামনে পৌছলে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হোসাইন নিহত হয় এবং হাসান গুরুতর আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন তরুন বলেন, হাসান ও হোসাইন যমজ দুই ভাই। তারা খুবই মেধাবী ছাত্র ছিল। নিয়মিত বিদ্যালয়ে আসত। হোসাইনের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ সড়কটি খুবই ব্যস্ততম। সড়কের পাশেই এ বিদ্যালয়টি অবস্থিত। অথচ বিদ্যালয়ের ডানে-বামে কোন সাংকেতিক সাইনবোর্ড নেই। এমনকি কোন গতিরোধকও নেই। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার বলেছি। কিন্তু তারা কোন কর্ণপাত করেনি। এই সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে দেড় লক্ষাধিক টাকার মাছ জব্দ, ৫ জেলে গ্রেফতার

তাড়াইলে কাউরার মাঠে অবৈধ পাটিবাঁধ দিয়ে মাছ ধরার হিড়িক

রামগতির মৎস্য চাষের জমিতে জোরপূর্বক ইটভাটা নির্মাণ

রামগতিতে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারকে বিএনপি কর্মীদের মারধর

কমলনগরে ঐতিহাসিক গণহত্যা দিবসে আলোচনা সভা

সেতুর কাজ ফেলে ঠিকাদার উধাও; চরম দুর্ভোগে হাজারো যাত্রী

রামগতিতে ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দোয়া ও পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কুলিয়ারচরে কলাবাগানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

দক্ষিণা ঝড় ও ভারী বৃষ্টিতে পদ্মায় তলিয়ে গেলো নৌকা ও জাল