২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:২৫ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ১২ টি মন্ডপে দুর্গাপুজার মাঙ্গলিক উৎসবের আয়োজন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ধরাধামকে অসুরের অমঙ্গল থেকে পরিত্রাণ করে শান্তিময় করতে দেবী দুর্গা এবার গজে আগমন করে দোলায় চড়ে গমন করবেন। লক্ষ্মীপুরের রামগতিতে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ও পরমানন্দময় মহামিলনের সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজার এ মাঙ্গলিক উৎসবের আয়োজন করা হয়েছে এবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ টি পুজামন্ডপে।

পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর জমিদারহাট বাজারে শ্রী রামঠাকুরাঙ্গণে, বুড়াকর্তার আশ্রমে, চরসেকান্দর মহাজন বাড়ীর দরজায়, সাহাপাড়া ত্রি-শুলধারিনী, পৌর আলেকজান্ডার বাজারের পাশে মহাপ্রভু সেবাশ্রমে ও রূহিদাস সেবাশ্রমে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। এছাড়া চররমিজ ইউনিয়ন, বড়খেরী ও চরগাজী ইউনিয়নের ৬টি সহ মোট ১২টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে।

এবিষয়ে পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর মজুমদার জানান, সকলের সহয়োগীতায় আমরা আশারাখি শান্তি শৃংখলার সহিত সুন্দর ভাবে পুজা অর্চনা ও আনন্দের এ আয়োজন সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো।

রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, আইন শৃংখলা ও নিরাপত্তায় আমরা সর্বাত্নক প্রস্তুতি গ্রহন করেছি ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। প্রত্যেকটি মন্দিরে আমাদের টিম রয়েছে পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। আশারাখি সকলের সহযোগীতায় অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আনন্দমূখর পরিবেশে শ্রী শ্রী দুর্গাপুজার অনুষ্ঠান সমূহ সমাপ্ত করতে পারবে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, ২/৩ টি মন্দিরে প্রবেশের রাস্তার যে সমস্যা ছিল আমরা জরুরী ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা করেছি। উপজেলার প্রতিটি মন্দিরে সুন্দরভাবে পুজার আচার অনুষ্ঠানাধি সম্পন্ন করতে আমাদের প্রশাসন ও যৌথ বাহিনীর পক্ষ থেকে সর্বাাত্নক সহযোগীতা করা হচ্ছে এবং কঠোর ভাবে নিরাপত্তা, আইন-শৃংখলার দিকে নজর রাখা হয়েছে।

রবিবার ২৮ সেপ্টেম্বর দুর্গাদেবীর ষষ্ঠাধি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহীত পুজার প্রশস্তা সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রন ও অধিবাস দিয়ে পুজা শুরু হয়ে ২অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর বিহীত পুজা সমাপান্তে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজা।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া

রামগতিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

কমলনগরে ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা’র স্মরণে আলোচনা সভা

সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউরের মতবিনিময়

নান্দাইলে শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

কিশোরগঞ্জ-৫ আসনে টানা চতুর্থবারের মতো নৌকা পেলেন আফজাল

নান্দাইলের মুশুলী ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন চেয়ে শোডাউন

পাকুন্দিয়ায় ফলদ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

পাকুন্দিয়ায় আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়া

রামগতিতে খাদ্য পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ