1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকসা চালকের মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৩, ২০২২ ১১:৪২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. উজ্জ্বল মিয়া (৪০) নামের এক অটোরিকসা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌর সদরের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোরিকসা চালক মো. উজ্জ্বল মিয়া (৪০) পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার কাওনা গ্রামের মৃত মো. মুসলিম খাঁ’র পুত্র। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই ছেলে সন্তানকে নিয়ে পৌরসদরে ভাড়া বাসায় থেকে অটোরিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জানা যায়, শুক্রবার রাতে পৌরসদরের হাপানিয়া এলাকায় ব্যাটারী চালিত অটোরিকসা চার্জ দিতে গিয়ে আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হোন উজ্জ্বল মিয়া। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত উজ্জ্বল মিয়া ওরফে বদর খাঁ দীর্ঘদিন যাবৎ পাকুন্দিয়ায় অটোরিকসা চালানোর সুবাদে সবাই তাকে পাইলট বলে ডাকতো। তাঁর মৃত্যুতে পরিবার ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হলেন আলহাজ্ব আলাল উদ্দিন

রামগতিতে শহীদ পরিবারের পাশে এনসিপি নেতারা

কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল

সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত

পাকুন্দিয়া যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

মাছ ধরা ট্রলারের তেল চুরির অপবাদে শ্রমিককে মারধর, পরিবার থেকে বিকাশে টাকা নিয়ে মেলে মুক্তি

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পাঁচ লাখ ১৫ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

রামগতিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর উপর হামলা