২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৫৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৫, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

নুরুল হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। সমাজসেবা, মানবাধিকার রক্ষা, নারী ও শিশু সুরক্ষা ও মানবিক কর্মকান্ডে দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়। তার মনোনয়নকে স্বাগত জানিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনসমূহ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

“মানবিক নেতৃত্ব, দায়িত্ববোধ ও সততার জন্য সেহলী পারভীন ইতোমধ্যে সারাদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার পর তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, এই মনোনয়ন আমার জন্য গৌরবের, তবে দায়িত্ব আরও বেড়ে গেল। সাংবাদিকতা সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম। আমি চাই সাংবাদিকরা নিরাপদ পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময় সত্য ও মানবতার পক্ষে কাজ করেছে। আমি এই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করতে চাই।”

তিনি আরও বলেন, “হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মাধ্যমে আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও মানবাধিকার, ন্যায়বিচার ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করে যেতে চাই।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, “সেহলী পারভীন শুধু একজন মানবাধিকার নেতা নন, তিনি সাহসী ও জনদরদী সমাজসেবক। তার সততা, দক্ষতা ও নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করে। যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। তার অভিজ্ঞতা সংগঠনের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা এবং সমাজ সচেতনতার বড় শক্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব দৃঢ় অবস্থানে রয়েছে। নতুন নেতৃত্ব আমাদের আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাতৃজগত সম্পাদকম-লীর সভাপতি মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বলেন, সেহলী পারভীন একজন নির্ভীক মানবাধিকার কর্মী। মানুষের কল্যাণে তার নিরলস কাজ সত্যিই অনুপ্রেরণাদায়ক। দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবতার প্রতি তিনি অত্যন্ত সচেতন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি সংগঠনের মানোন্নয়ন ও সাংবাদিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরো যোগ করেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সত্য প্রকাশের পক্ষে অটল অবস্থানে রয়েছে। নতুন নেতৃত্ব সাংবাদিকতার বিকাশ ও নিরাপত্তায় নতুন দিগন্ত খুলে দেবে।

কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা বলেন, সেহলী পারভীন সবসময় মানবতার পাশে থেকেছেন। নারী অধিকার, শিশু সুরক্ষা ও মানবিক সেবায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার মতো মানবিক ও দূরদর্শী নেত্রী গুরুত্বপূর্ণ পদে আসায় আমরা গর্বিত। তার নেতৃত্বে নারী সাংবাদিকদের নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়ন আরও সুসংগঠিত হবে।

সেহলী পারভীনের কর্মদক্ষতা প্রসঙ্গে সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রায়হান আরও বলেন, সেহলী পারভীন দেশের সকল প্রকার নেতৃত্বের জন্য একটি উজ্জ্বল উদাহরণ। সততা, মূল্যবোধ ও গতিশীল নেতৃত্বের গুণে তিনি দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও মানবতার সেবায় একটি উজ্জ্বল অবস্থান তৈরি করছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরের স্কুলশিক্ষক ছায়েদ উল্লাহর ৬ সন্তান ঢাবির শিক্ষার্থী

রামগতির বর্ষিয়ান রাজনৈতিক অধ্যাপক আনোয়ার হোসেন না ফেরার দেশে

রামগতিতে প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ ও বেপরোয়া দুর্নীতির অভিযোগ

কমলনগরে পলিসেডে সবজি উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস পালিত

ঐতিহাসিক বিজয়পুর যুদ্ধ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসেনপুরে অটো চোর চক্রের এক নারী সদস্য আটক

রামগতিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

রামগতিতে ইউপি সদস্যকে মারধর করে পুলিশে সোপর্দ

জেএসডি’র ৫০বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কমলনগরে চরঠিকা খাল দখল করে অপরিকল্পিত রাস্তা নির্মাণের অভিযোগ