২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:০১ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় শিক্ষক সমিতির নির্বাচনে শহীদুল্লাহ সভাপতি, শুভ্র সম্পাদক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৫, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেলে পাকুন্দিয়া মহিলা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত সকল শিক্ষকের সম্মতিতে তাৎক্ষণিক এক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চরপলাশ রইছ উদ্দিন শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হিজলীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাঈম মো. এনায়েতুল্লাহ আকন্দ শুভ্র ও সাংগঠনিক সম্পাদক পদে নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা শাপলা নির্বাচিত হয়েছেন।

পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম ও মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান।

মতবিনিময় সভায় উপজেলার ১৯৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে শিক্ষক গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময়

টেকনাফে “মৌলভীবাজার একতার বন্ধন” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগতির আজাদ মেমোরিয়ালে জাল সনদে শিক্ষকের চাকুরী

কুলিয়ারচরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস টিকা প্রদান

রামগতিতে বীরমুক্তিযোদ্ধা আজাদ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রাজশাহীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

কমলনগরে ওমর আনসারী (রহঃ) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ইফতার মাহফিল

আরএমপি’র কমিশনার-সহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

উপ-সম্পাদকীয়: “গত এক যুগে বাংলাদেশে প্রতিবন্ধী নারীদের চিত্র”