১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:২০ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

মেঘনা নদীতে নিখোঁজের পর টুপি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৪, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর মনির হোসেন (৪৫) নামের এক টুপি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬ইং) বিকেল ৪টার দিকে রামগতি পৌরসভার আসলপাড়া এলাকার মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

নিহত মনির হোসেন রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসলপাড়া এলাকার আব্দুর রবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার আলেকজান্ডার বাজারে টুপির ব্যবসা করে আসছিলেন।

পুলিশ স্থানীয় সূত্র ও আনসার প্লাটুন কমান্ডার রিপন মজুমদার  জানায়, সোমবার সকালে মেঘনা নদীতে গোসল করতে নামেন মনির হোসেন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধারের জন্য কয়েক দফা চেষ্টা চালালেও ব্যর্থ হন।

খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে জমি ও গৃহ হস্তান্তরে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

কমলনগরে মিথ্যা মামলায় হয়রানি, পেশকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

রামগতিতে ওয়ার্ড বিএনপি সেক্রেটারীকে কুপিয়ে জখম

রামগঞ্জে বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী

পাকুন্দিয়ায় মাদক কারবারিদের ‘সেইফ জোন’ খ্যাত চরআলগি পরিদর্শনে প্রশাসন

কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামগতির অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবাধে মাছ ধরা

কমলনগরে জেলেদের চাল বিতরণে অর্ধকোটি টাকা আদায়

“মাদকের বিরুদ্ধে তরুণ সমাজ” শীর্ষক সেমিনার আয়োজন করলো নর্থ সাউথ ইউনিভার্সিটি