1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগঞ্জে ১৬দিনেও উদ্ধার হয়নি কিশোরী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ১৬দিনে উদ্ধার হয়নি ফারজানা আক্তার পপি (১৫) নামের এক কিশোরী। ঘটনাটি ঘটেছে ২ ফেব্রুয়ারী বুধবার সন্ধায় উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের আভিয়ার বাড়িতে । কিশোরী একই বাড়ির প্রবাসী মো. ফয়েজের আহম্মদের মেয়ে। কিশোরী ২০২১ইং সনে উপজেলার মাঝিরগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএস পাস করেছে। মেয়েকে কোথাও খুজে না পেয়ে গত ৩ফেব্রুয়ারী মা তাহমিনা বেগম মোহাম্মদিয়া বাজার পুলিশ ফাড়িতে একটি নিখোঁজ ডায়েরী করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের দুলুর বাড়ির মুক্তার হোসেন নামের এক ভূয়া কবিরাজের বখাটে ছেলে রাশেদ আলম (২৫) একই গ্রামের আভিয়ার বাড়ির প্রবাসী ফয়েজের মেয়ে পপিকে প্রেমের ফাঁদে ফেলে ২ফেব্রুয়ারী (বুধবার) সন্ধায় বাড়ি থেকে গোপনে তুলে নিয়ে যায়। পরে রাতে মেয়েকে কোথাও খুজে না পেয়ে মা তাহমিনা বেগম পুলিশ ফাড়িতে নিখোঁজ ডায়েরী করেন।

এব্যাপারে রাশেদের পিতা কবিরাজ মুক্তার হোসেন জানান ছেলে কোথায় আছে জানিনা। খুব চিন্তা হচ্ছে ছেলের জন্য। পুলিশ এসে আমাদের পরিবারের লোকজনদের চাপ দিচ্ছে মেয়ে এবং ছেলেকে থানায় উপস্থিত করার জন্য। এখন আমি কবিরাজি করিনা। ফাকে ফাক মানুষ আসলে টুকটাক পানিপড়া ও কাইতন পড়া দেই।

পপির মা তাহমিনা জানান মেয়ের কোন সন্ধান পাইনি এখনো। রাশেদ তার লম্পট কবিরাজ বাবা মুক্তারের মাধ্যমে তাবিজ কবজ করে আমার মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে গেছেন।

মোহাম্মদীয়া বাজার পুলিশ ফাড়ির এসআই মাহফুজুর রহমান জানান, মেয়ের পরিবারের লোকজন তাকে উদ্ধারের জন্য কোন অভিযোগ করেননি। তবে একটি নিখোঁজ ডায়েরী করেছেন। এরপরেও পুলিশ ছেলে মেয়েকে উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

ইটনায় কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও রাসায়নিক সার বিতরণ

কমলনগরে গরম ও তাপদাহে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন জামায়াত

কক্সবাজারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত

কমলনগরে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রামগতিতে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে বিএনপি’র প্রতিনিধি দল

কমলনগরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রামগতিতে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়