২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:২১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৮, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫ উপলক্ষে উপজেলা আনসার ভিডিপির ভাতাভোগী দলনেতা দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আনসার ভিডিপি উপজেলা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামীম আরা, উপজেলা প্রশিক্ষক হাসান আহমেদ, উপজেলা প্রশিক্ষক মনোয়ারা বেগম ও ভাতাভোগী সকল সদস্য সদস্যাবৃন্দ।

এ সময় প্রত্যেক সদস্যর হাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২শ গ্রাম গুড়া দুধ, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডলস্ ও ২শ গ্রাম ঘির একটি উপহারের প্যাকেট তুলে দেয়া হয়।

উপজেলার মোট ভাতাভোগী ৪৩ জন আনসার ভিডিপি সদস্য ও সদস্যার মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে সাংসদের সাথে হিন্দু সম্প্রদায়ের মতবিনিময়

অষ্টগ্রামে অটো-মিশুক মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন; সভাপতি সজু – সম্পাদক মোশারফ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

কমলনগরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রামগতিতে জেলা পরিষদ সদস্য পদে ভিপি হেলাল বিজয়ী

নান্দাইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ গ্রেফতার-০১

বিএনপি’র চলমান আন্দোলনে নির্বাচনের কোন প্রভাব পড়বে না -এমপি আফজাল

কমলনগরে মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা

রামগতিতে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত