1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে গৃহবধূ হত্যার অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৩, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে রাবেয়া (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে।

বুধবার (১২ জানুয়ারী ) রাত ১০ টার দিকে পুলিশ রাবেয়ার শশুরবাড়ী থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রেরণ করে।
স্বজনরা জানায় রাবেয়াকে চর গাজী ইউনিয়নের চৌধুরীর হাট এলাকার নেজামের ছেলে ফরিদের কাছে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে ফরিদ প্রায়ই যৌতুক দাবী করতো এবং রাবেয়াকে প্রায়ই মারধর করে তার বাবার বাড়ী পাঠিয়ে দিত টাকার জন্য। এভাবে অনেকবার ফরিদ রাবেয়ার পরিবারের কাছ থেকে টাকা আদায় করে। ঘটনার দিন রাতে আরো টাকার জন্য ফরিদ রাবেয়াকে বেদম মারধর করে। এতে করে এক পর্যায়ে রাবেয়া জ্ঞান হারিয়ে ফেললে ফরিদ ও তার পরিবারের লোকজন সহ রাবেয়াকে ঘরের চালার কাঠের সাথে ঝুলিয়ে রাখে এবং আতœহত্যার নাটক সাজায়। রাবেয়ার শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। তার নাকে মুখে এবং শরীরের বিভিন্ন যায়গায় ছিল গুরুতর রক্তাক্ত জখমের চিহ্ন।

রাবেয়া চর পোড়াগাছা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ষ্টীলব্রীজ এলাকার আবদুর রব মেস্তরীর মেয়ে।

রাবেয়ার মেঝ বোনের জামাই মহিন উদ্দিন জানায়, ফরিদ আমার শ্যালিকার সাথে বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের জন্য নানান ভাবে নির্যাতন করে আসছে। আমার জানামতে ফরিদ আমাদের শশুরের পরিবারের কাছ থেকে অনেকবার টাকা নিয়েছে তবুও সে নির্যাতন করে আমার ছোট বোনটাকে মেরে ফেললো। আমরা এ ঘটনার ন্যায় বিচার দাবী করি।

রাবেয়ার পিতা আবদুর রব মেস্তরী জানায় ফরিদ আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলেছে এটা তার বাবা নেজামও আমাদের কাছে স্বীকার করেছে। ফরিদকে আসামী করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করি। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

৩০ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন, উদ্বোধন করবেন আইন উপদেষ্টা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন পাকুন্দিয়া পৌরসভা

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে: কমলনগরে তানিয়া রব

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে পড়াশুনা মান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার

কুলিয়ারচরে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুলবল টুর্ণামেন্ট সম্পন্ন

কিশোরগঞ্জ আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালন