১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:৫৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৫, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামগতি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬ইং) বেলা ১১টায় আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইরাজ মাহমুদ বাবু, রামগতি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. ওমানের হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আহাদ হোসেন ও মো. রাহাত এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম শাপলা।

এসময় নেতৃবৃন্দ বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা