২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:২৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জেএসডি’র জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর, আহত ১৩, গুলিবিদ্ধ-১

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১০, ২০২৫ ১২:৪৪ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন , রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব বলেছেন, আমাদের জনসভায় বারবার বাঁধা দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট তাড়িয়েছি আমরা তবে আমাদের মিটিংয়ে কেন বাঁধা দেওয়া হয়েছে। আমাদের অফিস ভেঙে দেওয়া হয়েছে। আমাদের মা-বোনদের গায়ে হাত দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের গায়ে হাত দিতে আপনাদের হাত একবারও কাঁপেনি। আজকে খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষ কান্না ও দোয়া করছে। জালেমকে তাড়িয়েছি আমরা, কিন্তু জুলুম তো এখনো বন্ধ হয়নি। সন্ত্রাসী, চাঁদাবাজী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। নতুন বাংলাদেশে এখন আর এসব চলবেনা।

তিনি বলেন, আমাদের অপরাধটা কি। আমরাতো সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছি। আ স ম আব্দুর রব এই মাটির সন্তান। স্বাধীনতার বীর সিপাহসালার। তার জন্মস্থানে তার দলের নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। আমরা সহনশীলতা চাই। কিন্তু রামগতিতে হচ্ছেটা কি? প্রশাসন সর্বাত্মক সহায়তা করেছে। বার বার আক্রমণ করা হয়েছে। গত তিনমাস ধরে আমি গণসংযোগ করে যাচ্ছি। আপনারাও সভা করেন, আমরাও করি। প্রতিযোগিতা থাকবে। কিন্তু প্রতিহিংসা কেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রবের সমর্থনে আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামগতি উপজেলা জেএসডি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, রামগতি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আবি আব্দুল্লাহ, সহ-সভাপতি আবুল হাসনাত চৌধুরী মেহদী, মীর গোলাম আজম ফারুক, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর জেএসডি’র সভাপতি জহিরুল ইসলাম নৌশাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুব পরিষদ নেতা হান্নান হাওলাদার, জামাল উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক পরিষদের নেতা আবদুল্লাহ আল নোমান সহ বিভিন্ন স্তরের নেতারা।

এর আগে আজ সোমবার জনসভা শুরুর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভার স্থলে আসার পথে কয়েকদফা সংঘর্ষ, হামলা ও বাঁধার সম্মুখীন হন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নেতাকর্মীরা। এসময় মঞ্চ থেকে তাদের ১০ টি বাস ভাংচুর ও ১৩ জন নেতাকর্মী আহত হওয়ার কথা জানানো হয়। এবং পথে পথে জনসভাগামী লোকজনকে বাঁধা দেওয়ার কথা বলা হয়। হামলায় আব্দুল মান্নান, নোমান হোসেন, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, আবুল কালাম, আলমগীর কসাই, ফয়সাল, ইবনে হাসান, রিদন, তারেক সহ প্রায় ১৩ জন আহত হন বলে জানানো হয়। এবং মান্নান নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তামিয়া রব আরও বলেন, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, এখন যদি এ অবস্থা হয়-তাহলে তফসিলের পরে কি হবে। আজকে খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়, তাহলে দেশের অবস্থা কি হবে? সেই চিন্তাটুকু আমাদের মধ্যে নেই। আজকে আমাদের জনসভায় আসার পথে ১৩ জনকে আহত করা হয়েছে। ১০ টি বাস ভাংচুর করা হয়েছে। একজন গুলিবিদ্ধ হয়েছে। পথে পথে বাঁধা দেওয়া হয়েছে। এগুলো কেন করছেন। জবাব চাই। আজকে আমি আমার মানুষগুলোর নিরাপত্তা চাই, প্রশাসনের কাছে জানতে চাই-আপনারা কি নিরাপত্তা দিতে পারবেন।

সর্বশেষ - রামগতি উপজেলা