৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির দু-পক্ষের মারামারি, আহত-১০

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৮, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ীর দু-পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম ৬নং ওয়ার্ডের মিজি কলোনী সংলগ্ন মিজি বাড়ীতে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন রামগতি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানায়, ওহাব আলীর ছেলে রাকিব তাদের বাগানে সুপারির চারা রোপনের সময় একই বাড়ীর তার চাচাতো ভাই মিজান ও তার সহোদর ভাই মাকসুদ, সেলিম, মিজানের স্ত্রী লাইজু ও কাদির মিজির ছেলে জামাল সহ ৭/৮ জন এগিয়ে এসে জায়গাটি তাদের দাবী করে গাছ রোপনে বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় তারা রাকিবকে বেধড়ক পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। রাকিবকে উদ্ধারের জন্য এগিয়ে আসে তার পিতা ওহাব মিয়া, বোন লাকি, বোন জামাই মিলন, ছোট ভাই শাহে আলম। মিজান, সেলিম ও জামালরা তাদের উপরও হামলে পড়ে তাদেরও বেধড়ক মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় উভয় পক্ষের ৮জন গুরুতর আহত হয়। রাকিবদের লোকজন বেশী জখম হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী সদর হাসপাতাল ভর্তি করে। সেখানেও অবস্থঅর অবনতি হওয়ায় বর্তমানে তারা ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে।

ভূক্তভোগী ইয়াসমিন বেগম জানায়, জামাল, মিজান ও সেলিমের নেতৃত্বে আমাদের জায়গা জমি জোরপূর্বক ভোগ দখলের জন্য এরা আমাদের উপর প্রায়ই এধরনের পৈচাশিক হামলা চালায়। বর্তমানে আমার বাবা ভাই সহ ৬ জনকে পিটিয়ে হাত পা ভেঙ্গে মাথা ফাটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। আমার বাবা মা তাদের অত্যাচারে বাড়ীতে বসবাস করতে পারেনা। তারা আমাদের বাড়ীঘর ভাংচুর করে ব্যাপক তান্ডব চালায়। ঘরের তালা ভেঙ্গে রক্ষিত চাল ও সুপারি সহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়। তাদের নির্যাতনের ভয়ে আমার বাবা মা বাড়ি ঘরে যেতে পারছেনা।
অভিযুক্ত সেলিম বলেন, আমরা আমাদের জায়গায় চারা রোপনে বাঁধা দিয়েছি তারা উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা করে।

রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, একই বাড়ির দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনাটি শুনার পর সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপক্ষই অভিযোগ দাখিল করেছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ভিপি শফিক

নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন, ৩৫% কমে সেবার ঘোষণা

রায়পুর ৬নং কেরোয়াবাসী হাজী ফিরোজকে নৌকার প্রার্থী ও ইউপি চেয়ারম্যান হিসেবে চায়

ঈদে পর্যটকদের পদচারণায় মুখরিত কাপ্তাই

কুলিয়ারচরে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

পরীমণিসহ ব্যক্তিচরিত্র হননকারী সব কনটেন্ট সরাতে আইনি নোটিস

কুলিয়ারচরে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

রামগঞ্জে সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের শীতবস্ত্র ও টিন বিতরণ

কুলিয়ারচরে প্রধান শিক্ষকগণের আইসিটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

রামগতিতে গৃহবধূ হত্যার অভিযোগ