১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:১৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে নিজস্ব উদ্যোগে ২ কিলোমিটার রাস্তা মেরামত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৯, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের জমিদার হাট বাজার  উত্তর মাথা থেকে পূর্ব দিকে কেরামতিয়া রোড বেড়ী পর্যন্ত চলাচলে অনুপযোগী (প্রায় ২ কিলোমিটার) রাস্তা নিজস্ব উদ্যোগে সাময়িক ভাবে মেরামত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬ইং) দিনব্যাপী জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বৃহত্তর রামগতি-কমলনগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মরহুম মহিব উল্লাহ মিয়ার বড় ছেলে মো. শরীফ হোসাইন টিপু ও ২নং চরবাদাম ইউনিয়ন যুবদলের নেতা মো. তুহিন ভূঁইয়ার উদ্যোগে ভাঙ্গাচূড়া ও বড়বড় গর্ত হওয়া রাস্তা সমূহকে  ইটের পিকেট ও বালু দিয়ে সংস্কার করা হয়।

মো. শরীফ হোসাইন টিপু বলেন, এই রাস্তাটি অনেকদিন যাবৎ ভেঙ্গে চলাচলের অনুপোযুগী হয়ে পড়েছে। এই রাস্তাটিতে গাড়ী চলাচল করতে অনেক দুর্ঘটনার স্বীকার হতে হয়। তাই মানবিক দিক বিবেচনা করে আমার স্বাধ্যমতে কিছু ইটের পিকেট ও বালি দিয়ে মেরামত করে দিয়েছি। এতে কিছুটা হলেও জনগনের চলাচলের দুর্ভোগ কমবে।

মো. তুহিন ভূঁইয়া বলেন, যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাথে সম্পৃক্ত, সেহেতু আমার রাজনীতি হলো জনগনের জন্য। এই রাস্তার কাজে আমাকে সামান্য অংশীদারিত্ব করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতেও যাতে এসকল কাজে নিজেকে নিয়োজিত করতে পারি এ জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, উক্ত রাস্তাটি সরজমিনে দেখে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করবো।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদ মিনারে বিএনপি’র পুস্পস্তবক অর্পণ

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় কমিটি ঘোষণা, সভাপতি পুলক- সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর

হোসেনপুরে চুরির অপবাদে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কমলনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রামগতিতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নিজের বাড়ীতেই সরকারী টাকায় ছয় প্রকল্প

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির পুর্নাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মাহমুদ, সাধারণ সম্পাদক আপলু

কুলিয়ারচরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

রামগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

কমলনগরে স্কুল সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি