১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৫১ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ফাঁদ পেতে হত্যার চেষ্টা, আহত-৩

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা কেটে পথরোধ করে স্থানীয় ব্যবসায়ী আজাদ উদ্দিনকে (২৪) হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে উপজেলার চর আলগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইদ্রিছ হাজি বাড়ীর সামনের রাস্তার উপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবদুল খালেক ও স্থানীয়রা জানায়, একই বাড়ীর ইদ্রিছ হাজির পরিবারের সাথে ভূক্তভোগী আজাদ উদ্দিনের পরিবারের বাড়ীর সীমানায় থাকা নারিকেল গাছে মওসুমের সবজি ঝিঙ্গার লতা বেয়ে উঠাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এরই জের ধরে মঙ্গলবার রাতে আজাদ উদ্দিন স্থানীয় রামদয়াল বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথের রাস্তা কেটে তার গতিরোধ করে প্রতিপক্ষের মোস্তফার ছেলে রিপন তার সঙ্গীয় শাকিল, জিসান, রাকিব, সৌরভ, আরাফাত ও বেলাল সহ ধারালো দেশীয় অ¯্র নিয়ে আজাদের উপর অতর্কিত হামলা চালায়। তার শোর চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তাদেরও বেদম মারধর করা হয়। এ সময় হামলাকারীরা আজাদের বোন জামাই গিয়াস উদ্দিন ও মামা নুর ইসলাম পিটিয়ে ও মেরে রক্তাক্ত আহত করে। একপর্যায়ে গলায় গামছা পেচানো অবস্থায় আজাদকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত আজাদ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

অভিযুক্ত ইদ্রিছ হাজি জানান, আজাদ ও তার পরিবারের লোকজন তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে আমাকে গালমন্দ করে। এতে আমার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটায়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোছলেহ উদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

করিমগঞ্জে কর্ণেল (অব:) ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নান্দাইলে দখলীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর পূর্বক উচ্ছেদের অভিযোগ

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

নান্দাইলে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল

কমলনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কক্সবাজারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মৌমিতার ধর্ষণের বিচার চেয়ে রাবিতে গণসংহতি ও মোমবাতি প্রজ্বলন

রামগতিতে যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশা করি প্রীতিলতার মর্যাদা ধরে রাখতে পারব: পরী মনি