৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:০৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২, ২০২২ ১২:৩৭ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: সারাদেশের মত লক্ষ্মীপুরের রামগতিতে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবের আমেজে আনন্দমূখর পরিবেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব-২০২২।

শনিবার (১ জানুয়ারী) সকালে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বইয়ের গন্ধ নেয়ার জন্য নতুন পোশাকে চলে আসে স্কুলে।

আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, আলেকজান্ডার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মামুনুর রশীদ, আলেকজান্ডার মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, আলেকজান্ডার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।

এছাড়া একই দিনে উপজেলা ৯৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সকল মাধ্যমিক মানের প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা