১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৩৬ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নিবন্ধনহীন একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে জমিদার হাট পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সেন্টারটি বন্ধ করা হয়। একই দিন নিবন্ধন ছাড়া ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরিচালনা করায় আরওয়া নামের অপর একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

জানা যায়, অভিযানে উপজেলার জমিদারহাটের কারামাতিয়া সড়কে অবস্থিত মেডিনোভা ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ল্যাবরেটরির নিবন্ধন পাননি। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানহীন রিএজেন্ট ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ও ন্যূনতম সুবিধাদি না থাকার অভিযোগ আনা হয়।

নিবন্ধন না থাকায় আরওয়া ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খান। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম আমির ফয়সালসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন অভিযানের বিষয়ে বলেন, লাইসেন্সবিহীনভাবে আরওয়া’ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার পরিচালনা করায় অর্থদন্ড এবং লাইসেন্সবিহীন মেডিনোভা’ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার পরিচালনা ও ন্যূনতম সুবিধাদি না থাকা, মানহীন রিএজেন্ট, অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় এবং মালিক পক্ষকে না পাওয়ার ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেয়া হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে আরএসসিডি’র ঈদ পূর্নমিলনী

কমলনগরে তিন দফা দাবিতে চরমোনাই পীরের জনসভা

কুলিয়ারচর স্বাস্থ্যবিধি উপেক্ষিত অনুপস্থিত প্রধান শিক্ষক

জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কক্সবাজারের মাদক পাচারচক্রের চার সদস্য কিশোরগঞ্জে গ্রেপ্তার, উদ্ধার বিপুল ইয়াবা

কক্সবাজারের মাদক পাচারচক্রের চার সদস্য কিশোরগঞ্জে গ্রেপ্তার, উদ্ধার বিপুল ইয়াবা

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

কমলনগরে ফুটপাতের ৪০ অবৈধ দোকান উচ্ছেদ, ১৭ হাজার টাকা জরিমানা

কমলনগরে ৩২ বোতল চোলাইমদসহ মাদক কারবারি গ্রেফতার

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহহীনদের মাঝে ঘর উপহার

রামগতিতে প্রধান শিক্ষকদের গ্রুপিং আর সহকারীদের দাপটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা