১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:২৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

উপ-সম্পাদকীয়: তারেক রহমানের আবেগঘণ স্ট্যাটাস ফেইজবুকে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৩০, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

ফেইজবুক থেকে নেওয়া: আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।

আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও, তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক; এমন একজন আলোকবর্তিকা যাঁর অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।

দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর সত্তা, তাঁর অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। তাঁর প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ

পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি সই

নান্দাইলের পল্লীতে জমি নিয়ে বিরোধ, মহিলা সহ ৪জন আহত

পাকুন্দিয়ায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ভিপি শফিক

হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক জাকির

রামগতিতে তফসিল ঘোষণার পরে নিজ হাতে ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

মোহাম্মদ ছালাউদ্দিন রিপন যুগ্ন কমিশনার হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকায় (উত্তর) পদায়ন

নান্দাইল সাংবাদিক সমিতির উদ্দ্যোগে এমপি তুহিনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

নান্দাইলের মুশুলী ইউপি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন চেয়ে শোডাউন