২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:১৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে শিশু ধর্ষণ-ধর্ষক আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২০, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে প্রাথমিকের সানজিদা (১১) নামের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।

এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের-২০০০ (সংশোধিত-২০২২) এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষককে আটক করে।

থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার এইচ এম কামরুজ্জামানের নির্দেশনায় রামগতি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে এসআই মজিবুর রহমান, এসআই সুমন হাওলাদার, এএসআই মনির হোসাইন, এএসআই সেলিম মিয়া এবং সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে রামগতি থানার মামলা নং-১০, তারিখ : ১৯/০১/২০২২ ইং এর মূল আসামী বড়খেরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবদুর রবের ছেলে মো. কারিম (২৩) কে আটক করতে সক্ষম হয়।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, বিষয়টি জানার পর তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে মূল আসামী কারিমকে আটক করি।

 

 

 

 

 

 

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর ডাক্তার কনফারেন্স অনুষ্ঠিত

তাড়াইলে ফার্মেসি ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর দক্ষতা বিষয়ক আলোচনা সভা

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূয়া জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ

কমলনগরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়া পৌরসভার ৪৩ কোটি ৭৬ লক্ষ ২৭ হাজার টাকার বাজেট ঘোষণা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন পাকুন্দিয়া পৌরসভা

করোনার টিকা নিয়ে রাস্তায় প্রাণ হারালো স্কুল ছাত্রী

ইটনায় বয়স্ক ও বিধবা ভাতা অন-লাইনে আবেদনের সংখ্যা ৬২৬০ টি

রামগঞ্জে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, সহ্য করতে না পেরে স্বামীর আত্মহত্যা