1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে সচেতনতামূূূলক সাইকেল র‌্যালী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৩, ২০২২ ২:১৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানী, বাল্যবিয়ে, ইভটিজিং, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে ভূমিহীন সংগঠনের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা নিজেরা করি সংস্থার বাস্তবায়নে আলেকজান্ডার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালীর উদ্বোধন করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন আলেকজান্ডার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন নিজেরা করি চট্রগ্রাম অঞ্চল সমন্বয়ক ইব্রাহিম খলিল, রামগতি সমন্বয়ক স্বপ্না বিশ্বাস প্রমূখ। বক্তব্য রাখেন নিজেরা করি চট্রগ্রাম বিভাগীয় সংগঠক গুলশান আরা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলেকজান্ডার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইমা, মেহেদী, লাবণ্য, রিদন।

র‌্যালীটি আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা কমপ্লেক্সের সামনে গেলে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী অংশগ্রহনকারীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন থানা ইনপেক্টর তদন্ত আমিনুর রসুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক।

এরপর র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবন সংলগ্ন নিজেরা করি অফিসের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী তমা রাণী দাস, মাহিন, ফরহানা। সমাপনী বক্তব্য রাখেন আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রায়পুরে আ’ লীগের বর্ধিত সভার নামে নির্বাচনী জনসভা

কমলনগরে সাংবাদিক পুত্র যিয়ানকে প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

সাবেক মন্ত্রী শাহজাহান কামাল এমপি মারা গেছেন

রামগতিতে পাবলিক লাইব্রেরী পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ

পাকুন্দিয়ায় তিন চোর গ্রেফতার মোবাইল-টাকা উদ্ধার

রামগতিতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন ও মিউজিয়াম স্থাপন

নান্দাইলে শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

কমলনগরে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি ও জন্ম বার্ষিকী পালিত

রামগতিতে ভুলুয়া নদী দখল মুক্ত করা ও খননের দাবী