২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৩৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

দেশে না বসে বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি . .. . লক্ষ্মীপুরে কবির বিন আনোয়ার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৮, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের বিষয়। তারা দেশে না বসে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে।

বিদেশী প্রভুদের কাছে নালিশ করছে এতে কিছু যায় আসেনা। বাংলাদেশ আওয়ামী লীগ গত ১৪ বছরে প্রমাণ করেছে তারা নির্বাচনী দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আবার সরকার গঠন করবে। নির্বাচনের মাধ্যমে আমরা জনমত যাচাই করতে প্রস্তত আছি। জনগণ কে সাথে নিয়ে আমরা নির্বাচন করবো।

তিনি শনিবার (২৬ আগষ্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার আরও বলেন, লক্ষ্মীপুরসহ মোট ৩৪ টি জেলায় দলীয় কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করা হয়েছে। এই কর্ণারের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও মুক্তিযুদ্ধ বিষয়কসহ বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি সেবা সুফল পাওয়া যাবে। এ ছাড়া উপজেলা ও থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সাথে তথ্য প্রযুুক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দূর্নীতি ও দ্রব্য মূল্য বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। পন্যের মূল্য দিন দিন বাড়ছে আন্তজার্তিক কিছু ইস্যুর কারণে এই সমস্যা সরকারের পক্ষ বেশ প্রদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে। তবে দূর্নীতির বিরুদ্ধে আরও যুদ্ধ করতে হবে বলে জানান তিনি।

এসময় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী সমন্বয়কারী সুফি পারুক ইবনে আবু বক্কর, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপুসহ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রামগতিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি যুবদল নেতাদের পদপ্রাপ্তি

লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি যুবদল নেতাদের পদপ্রাপ্তি

রামগতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদ মিনারে বিএনপি’র পুস্পস্তবক অর্পণ

পাকুন্দিয়ার বিএনপি নেতা মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুলিয়ারচরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত

কুলিয়ারচরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

কুলিয়ারচরে বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি’র মিলন মেলা

পাকুন্দিয়ায় ১৯ দিন পর লুণ্ঠিত মামলার তিন আসামী গ্রেপ্তার