২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:৩৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৩, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

মুকুট রঞ্জন দাস, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ পলাতক বিল্লাল হোসেন (৩৫) নামের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে,উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর (সিকদার পাড়া) গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে বিল্লাল হোসেনের নামে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারা অনুযায়ী ২০১৮ সালে একটি মামলা হয়।যাহার নম্বর ০৩(০৪)১৮ ইং জিআর নং ৬৯(২)১৮। পরবর্তীতে মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত বিল্লাল হোসেনকে পলাতক অবস্থায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে রায় প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানা পুলিশের এএসআই মো. রেজাউল করিম, এএসআই কায়সার হোসেন, এএসআই মোহাম্মদ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মৌলভী বাজার জেলার সদর থানার সরকার বাজার এলাকা হইতে বুধবার (১২জুন)রাত সাড়ে ১০ টার দিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে তাড়াইল থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নিকলীতে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পাল

অবৈধ আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে নান্দাইলে আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন

মাছ ধরা ট্রলারের তেল চুরির অপবাদে শ্রমিককে মারধর, পরিবার থেকে বিকাশে টাকা নিয়ে মেলে মুক্তি

চরবাদাম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত বদ্ধপরিকর; দিদার উদ্দিন রাজু

পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কুলিয়ারচরে দু’দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স শুভ উদ্বোধন

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, স্বাস্থ্য কর্মকর্তাসহ খাদ্য সরবরাহকারীকে শোকজ

রামগতিতে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত