৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:০০ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে সম্পত্তি নিয়ে বিরোধে মারামারি বাড়ীঘরে হামলা আহত-৪

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৩, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা পাল্টা হামলা ও বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্টীলব্রীজ এলাকায় দুলালের বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানাযায়, স্থানীয় দুলালের ছেলে বেলাল তার নানার সম্পত্তি থেকে ২০ শতক জমি ওয়ারিশী সম্পত্তি হিসেবে পাওনা হয়। বেলালের মামা জসিম গংরা তা দিতে নানান ধরনের তালবাহানা করে। স্থানীয়ভাবে বেলালকে তার প্রাপ্য জমি বুঝিয়ে দিতে বেশ কয়েকবার শালিশী বৈঠকের সিদ্ধান্ত দেয়ার পর জসিম তা দিতে গড়িমশি করে। এ নিয়ে মামা ভাগিনার মধ্যে মতবিরোধ চলছিল।

ঘটনার রাতে স্টীলব্রীজ বাজারে এ নিয়ে মামা ভাগিনার মধ্যে ঝগড়ার একপর্যায়ে মারামারির সূত্রপাত হয়। সেখানে দু-পক্ষের মধ্যে দফায় দফায় কয়েকবার মারামারি হয়। পরে জসিম তার স্বজন ও সঙ্গীয় লোকজন নিয়ে দুলালের বাড়ীতে হামলা করে বাড়ীঘর ভাংচুর করে। ধারালো দা দিয়ে কুপিয়ে ঘর তছনছ করে ফেলে। এতে দুলালের ছেলে বেলাল, জসিম সহ উভয় পক্ষের ৪ জন আহত হয়।

উভয় পক্ষের রণসাজের কারণে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘাতের আশংকা করছে স্থানীয়রা।

এ বিষয়ে বেলাল বলেন, আমার মামাদের কাছে মায়ের যে ওয়ারিশী সম্পত্তি পাওনা হয়েছি তা আমাদের বুঝিয়ে না দিয়ে তারা নানা ধরনের ফন্দিফিকির করছে। আমাদের ওয়ারিশী সম্পত্তির শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করতে চাই।

স্থানীয় ইউপি সদস্য বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ঘটে যাওয়া অপ্রীতিকর বিষয়টি সম্পর্কে জানি। আশাকরি উভয়পক্ষ শান্ত হবে এবং সমস্যার সমাধান হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

করিমগঞ্জে কর্ণেল (অব:) ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রামগতিতে জাতীয় শ্রমিক লীগের কমিটি অনুমোদন

কি‌শোরগ‌ঞ্জ জেলা পু‌লিশ কর্তৃক মু‌ক্তি‌যোদ্ধা পুলিশ সদস্য‌দের সংবর্ধনা প্রদান

লক্ষ্মীপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আমার রাজনীতি হচ্ছে গণ মানুষের জন্য: আ স ম রব

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে তিনজন দলীয় এবং চারজন স্বতন্ত্র প্রার্থী

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের সাঁড়াশি অভিযান

পাকুন্দিয়ায় ওয়ার্ড স্বাস্থ্য সহকারীর যৌন উত্তেজনা মুহূর্তের নগ্ন ছবি ভাইরাল

কমলনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু