১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৩৯ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৫, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, রোগী হয়রানি এবং অ্যাম্বুলেন্স সেবার দুরাবস্থাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিক ও ভুক্তভোগী’রা এসকল অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, হাসপাতালের নির্ধারিত রোস্টার অনুযায়ী অনেক চিকিৎসক নিয়মিত দায়িত্ব পালন করেন না। কর্মরত কিছু চিকিৎসক রোগীদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করাতে উৎসাহিত করেন। একই সঙ্গে কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চিকিৎসকদের আর্থিক স্বার্থ বা অংশীদারিত্ব থাকার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

এছাড়া হাসপাতালের পরিবর্তে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের সময় ব্যয়ের অভিযোগ রয়েছে। রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর জন্য দালাল বা মার্কেটিং কর্মীদের সক্রিয় ভূমিকার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, হাসপাতালের অভ্যন্তরে পরিচালিত বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার সম্পর্কে কোনো স্বচ্ছতা নেই। পরিচ্ছন্নতা কর্মীর অভাবে হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। পাশাপাশি বেড ব্যবস্থাপনায় অনিয়ম, প্রসূতি রোগীদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সেবার দুরাবস্থার কারণে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগ অনুযায়ী, অনেক সময় অ্যাম্বুলেন্স চালক না থাকা কিংবা গাড়ি বিকল থাকার অজুহাতে রোগীদের সরকারি সেবা থেকে বঞ্চিত করা হয় এবং বিকল্প হিসেবে বেসরকারি যানবাহন ব্যবহারে বাধ্য করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় তামাক বিরোধী প্রশিক্ষণ

চিরবিদায় নিলেন গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী বাবুল

কিশোরগঞ্জে মৎস ডিপ্লোমাধারীদের ৫ দফা দাবীতে মানববন্ধন

রাঙামাটির বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ টি দোকান পুড়ে ছাই, আহত- ৫

রাজশাহীতে ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন

তাড়াইলে তালজাঙ্গা যুব সমাজের ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

যারা শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করবে তাদের আওয়ামীলীগ করার অধিকার থাকবেনা

কমলনগরে ন্যাশনাল লাইফের মরনোত্তর চেক প্রদান

রামগতিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

কমলনগরে এক আনা স্বর্ণের জন্য স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, নারী গ্রেপ্তার