৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৩২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বাঁধা উপেক্ষা করে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৮, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশী বাঁধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতি ও বিভিন্ন যায়গায় দলীয় নেতাকর্মীদের গুলি করে হত্যার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে চর আলগী ইউনিয়নের উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ এবিএম আশ্রাফ উদ্দিন নিজানের বাড়ী প্রাঙ্গণের স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশটি প্রথমে চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজারে হওয়ার কথা থাকলেও পুলিশী বাঁধায় তা সাবেক এমপি ও উপজেলা বিএনপি’র সভাপতি আশ্রাফ উদ্দিন নিজানের বাড়ীতে অনুষ্ঠিত হয়। একই সময়ে আ’লীগের নেতা কর্মীরা জাহাঙ্গীর নগর এলাকায় বিএনপি’র কর্মীদের কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে অগ্নি সংযোগ করে।

সমাবেশে বক্তব রাখেন সাবেক এমপি ও উপজেলা বিএনপি’র সভাপতি আশ্রাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপি’র সদস্য এড. হাফিজুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. জামাল উদ্দিন, পৌর বিএনপি’র নেতা ও ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মূর্তজা আল আমিন, যুবদলের আহবায়ক শিবলী নোমান সহ বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

রাজশাহীতে বিতর্কীত সাংবাদিক ছোটনের বিরুদ্ধে নারী সাংবাদিক-সহ দুই নারীর দু’টি মামলা দায়ের

রামগতিতে কাঠ পুড়ে পরিবেশ ধ্বংশ করে চলছে অবৈধ ৪৩ ইটভাটা; প্রশাসন নিরব

সুবর্ণচরে রামগতির ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

নান্দাইল আমন ফসলে ইঁদুর ও মাঝরা পোঁকার উপদ্রব

পাকুন্দিয়ায় সাহিত্য সংসদ এর মাসিক সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়া নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

অবৈধ ক্ষমতাকে নবায়ন করার ডামি নির্বাচন বর্জন করুন— রামগতিতে বেগম তানিয়া রব

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জয়নাল আবেদীন আর নেই