১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:২১ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি-চট্টগ্রাম রুটে বিলাস বহুল বাস হিমাচল সার্ভিস চালু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২, ২০২২ ১১:১২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি থেকে বন্দর নগরী চট্রগ্রাম যেতে উন্নত সেবা ও সুবিধা দেয়ার লক্ষে এবার চালু হয়েছে বিলাস বহুল হিমাচল গোল্ড লাইন সার্ভিস।

রবিবার (১ আগষ্ট) দুপুরে পৌরসভা সংলগ্ন আলেকজান্ডার বাজার লোকাল বাস ষ্ট্যান্ড হিমাচল কাউন্টারের সামনে থেকে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

কাউন্টার পরিচালকরা জানায়, প্রতিদিন দুপুর ১.৩০ মিনিটে ১টি এবং ২:০০ টায় আরেকটি বাস চট্্রগ্রামের উদ্যেশ্যে আলেকজান্ডার কাউন্টার ছেড়ে যাবে। অপরদিকে চট্রগ্রাম থেকে একই সময়ে দুটি বাস ছেড়ে আসবে রামগতির উদ্যেশ্যে। যুগ যুগ ধরে চলা এ রুটের যাত্রী সাধারণকে উন্নত সেবা ও সুবিধা দেয়ার অঙ্গীকার নিয়ে আমাদের বিলাস বহুল হিমাচল গোল্ড লাইন সার্ভিসের যাত্রা।

জানা যায়, প্রাচীন কাল থেকে ভোলা জেলার লোকজন ঢাকা চট্রগ্রাম বা দেশের বিভিন্ন এলাকায় যেতে দূরত্ব ও যানবাহন ভাড়া সহনীয় থাকার কারণে এ রুটটি তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। প্রতি বছর এ রুটটিতে কয়েক লাখ লোক যাতায়াত করে। কৃষির মৌসুম গুলোতে বরিশাল বিভাগের লাখো কৃষি শ্রমিক দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে আলেকজান্ডার বহদ্দার হাট লঞ্চ ঘাট দিয়ে এসে রামগতি সোনাপুর সড়ক দিয়ে।

এ বিষয়ে হিমাচল পারিবহনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব হোসেন মাসুদ জানান যাত্রীদের বিশেষ সেবা দান কল্পে আলেকজান্ডার-সোনাপুর-চট্টগ্রাম রুটে বাস সার্ভস চালু করেছি। যাত্রী সাধারণ উন্নত ও সুবিধাজনক সেবা পাবে বলে আমি বিশ্বাস করি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর জেলা জামায়াতে রুহুল আমীন ভুঁইয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ’র নির্বাচনী ইশতেহার

নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিটে গোয়াল ও বসতঘর পুড়ে ছাই

বাজিতপুর-নিকলীর পরিবর্তনের প্রতীক বদরুল আলম শিপু’র নির্বাচনী প্রস্তুতি শুরু

বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

হোসেনপুর শিশুদের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে বিনা পয়সার বাজার

উপ-সম্পাদকীয়: বিসিএস (পরিবার পরিকল্পনা) সাধারণ ক্যাডারদের অস‌ন্তোষ

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পাকুন্দিয়ায় ২৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পত্নীতলায় কালাজ্বর সর্ম্পকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত