২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:০৮ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি চর ডাক্তার প্রাথমিক বিদ্যালয়ে চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৭, ২০২১ ১০:৩২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির পৌর ৩ নং ওয়ার্ডের বুড়া কর্তার আশ্রম এলাকার চর ডাক্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায় চোরের দল গভীর রাতে স্কুলের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে স্কুলের রক্ষিত একটি প্রজেক্টর ও একটি কালার প্রিন্টার নিয়ে যান। চুরি করে যাওয়ার সময় তারা টেবিলের উপর রক্ষিত ফাইল পত্র এলোমেলো করে রেখে যায়।

এ বিষয়ে চর ডাক্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ মজুমদার জানান, গভীর রাতে কে কাহারা স্কুলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রজেক্টর ও প্রিন্টার নিয়ে যায়। বিষয়টি আমি আমার উর্ধতন কর্তৃপক্ষ এবং থানা পুলিশকে অবহিত করেছি।

রামগতি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন প্রধান শিক্ষক আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা চেষ্টা করছি চুরি যাওয়া ডিজিটাল যন্ত্রপাতি উদ্ধার করার জন্য।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি নজরুল-সম্পাদক আলী রহমান

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

নান্দাইলে এডভোকেট আবদুল হাই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নান্দাইলে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রামগতিতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষ, পদযাত্রা পন্ড, টিয়ারগ্যাস-গুলি নিক্ষেপ

৭১ এর মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই ; আ স ম রব

পাকুন্দিয়ায় শ্রমিক লীগের ইফতার ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ব্যবসায়ী