1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ব্যবসায়ী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: অপহরণকারীর হাত থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মঙ্গবার রাত দেড়টায় বাড়ি ফেরেন ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়নের কাজী হাটি বকুল তলা গ্রামের শুকুর মাহমুদের ছেলে। তিনি ইটবালু ও গাড়ির ব্যবসায়ী।

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮ টায় বাড়ি থেকে হোসেনপুর গিয়ে অপহরণের শিকার হন। ছিনতাইয়ের শিকার ভিকটিম বুধবার জানান; সোমবার সকাল জেলার হোসেনপুর পৌর এলাকায় হাসপাতাল চৌরাস্তায় গেলে সেখানে পূর্ব থেকে একটি সিএনজিতে অপেক্ষায় থাকা ২ জন ভিকটিমের নাম ধরে গাড়িতে উঠতে বলেন। তিনি ব্যবসায়িক কাজে কিশোরগঞ্জ যাবেন বলে সিএনজি স্টেশনে যাওয়ার পথেই অপহরণকারীদের খপ্পরে পড়েন।

অপহরণকারীরা এমনভাবে নাম ধরে ডাকছিলো ভেবে তিনি মনে করছিল ওরা পরিচিত কেও হবেন; এমনটা ভেবেই তিনি তাদের সাথে গাড়িতে উঠেন। পরে উঠার কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এর পর গফরগাঁও হয়ে ঢাকার তেজগাঁও এলাকায় নিয়ে গিয়ে ভিকটিমের মোবাইল নাম্বার দিয়ে বাড়িতে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বার বার স্থান পরিবর্তন করে গতকাল জেলার ভৈরব নিয়ে আসে।

এভাবে ভিকটিমের (০১৭৯৪-৬২২৪২১) বেশ কয়েকবার বিকাশের মাধ্যমে দু’দিনে তিনলক্ষ টাকা হাতিয়ে নেন। পরে মঙ্গলবার রাত ঢাকার নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানার সোনাপুর এলাকায় একটি ঘরে আটকিয়ে রেখে বিকাশ থেকে টাকা উত্তোলন করতে একজনকে রেখে তিনজন চলে গেলে একজনকে ঘায়েল করে সেখান থেকে কৌশলে আত্মগোপন করেন। পরে মঙ্গলবার রাত দেড়টায় বাড়িতে ফিরে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে আসে।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এ ঘটনায় প্রাথমিক ভাবে অপহরণকারীর মোবাইল ফোনের নাম্বার তথ্য প্রযুক্তির ব্যবহারে টেকিং করে পরিবারের লোকজনকে ভিকটিমকে উদ্ধারে সহায়তা করা হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ভ্রাম্যমান আদালতে স’মিল মালিকের জেল

রামগতিতে নানান কর্মসূচীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়, জামায়াতের ভরাডুবি

কক্সবাজারে ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন অনুষ্ঠিত

কক্সবাজারে ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন অনুষ্ঠিত

রামগতিতে মহাপ্রভূ সেবাশ্রমে দূর্ধর্ষ চুরি

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট পেল ২১০জন মেধাবী শিক্ষার্থী

কমলনগরে গ্রামীণ ব্যাংকে দুর্ধর্ষ চুরি

কমলনগরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

দেশে না বসে বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি . .. . লক্ষ্মীপুরে কবির বিন আনোয়ার

হোসেনপুর উপজেলা হাসপতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত