১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:১৭ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি বাজার মীর রোডে অগ্নিকান্ডে ২০ দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গাজী ইউনিয়নের রামগতি বাজারের মীর রোডে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাসুদ নামের এক লোকের জ্বালানি তেলের দোকান থেকে আজ (মঙ্গলবার) সকাল আনুমানিক ৭ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জ্বালানী তেলের কারণে মুহূর্তে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এতে করে গ্যাস ও জ্বালানি তেলের প্রভাবে আগুনের লেলিহান শিখা মুহূর্তে ভয়াবহ রূপ নেয়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো মাসুদের তেল-গ্যাসের দোকান, ইব্রাহিম খলিল ও নুর উদ্দিনের মুদি দোকান, উত্তম সাহা ও রাশেদুলের হার্ডওযার দোকান, জাহেরের মোল্লা হোটেল, মাইন উদ্দিন, ছারোয়ার ও আবদুল বাচেতের ঔষুদের দোকান , মা ভেটেনারি, আমিরের জুতার দোকান, হেলালের দোকান, নাহার মঞ্জিল ও মা স্টুডিও, ধনু, জামাল উদ্দিন ও দিদারের তরকারি দোকান, যতনের সেলুন ও মাও. জাহেরের কাজী অফিস।

স্থানীয়রা জানায়, জালানী দোকান থেকে সূত্রপাত হয়ে অন্য দোকানে আগুন লাগার সাথে-সাথেই রামগতি ফায়ার সার্ভিস স্টেশন হেল্প লাইনে ফোন করা হয় কিন্তু রামগতি বাজার থেকে রামগতি ফায়ার সার্ভিসের দূরত্ব বেশী হওয়ায় অন্তত আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেস্নের লোকজন এসে ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে সবকিছু পুড়ে ছাই।

রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রুহুল আমিন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন। পিআইওকে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য দায়িত্ব দেন।

লন্ড্রি মালিক হরিপদ সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, দোকান ও স্থাপনা সহ আগুনে তাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে তাদের সব শেষ হয়ে গেছে। ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের তরফ থেকে সহায়তা প্রত্যাশা করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে জুলাই শহীদদের স্বরণে নাম ফলক উন্মোচন ও বৃক্ষরোপন

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

পাকুন্দিয়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

কিশোরগঞ্জে হিউম্যানিটি অর্গানাইজেশনের ৬ষ্ট বর্ষপূর্তি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ পালিত

দেশের বিভিন্ন প্রান্তে পাচার হচ্ছে অষ্টগ্রাম হাওরের মাটি

কুলিয়ারচরে দু’ দিনব্যাপী লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সরকারি খাল দখলের মহোৎসব

কুলিয়ারচরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সম্মেলন