৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৫৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরে মোটরসাইকেলর ধাক্কায় সাবেক এমপি নিহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৪, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ উল্যাহ (৬০) নিহত হয়েছেন।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-রায়পুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত জাতীয় পার্টি সমর্থিত এমপি ছিলেন। নিহত মোহাম্মদ উল্যাহ লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের স্বজনরা জানায় বুধবার দুপুরে পৌর শহরের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে আঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিলেন মোহাম্মদ উল্যাহ। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন তিনি। পরে দ্রুত সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. জয়নাল আবেদীন বলেন দুর্ঘটনার শিকার মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ দিকে এ খবর ছড়িয়ে পড়লে জাতীয় পার্টিসহ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৪ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “রামগতি উৎসব”—২০২৬

ডেঙ্গু নির্মূলে কিশোরগঞ্জ পৌরসভার মসক নিধন অভিযান শুরু 

নান্দাইলে মুক্তিযোদ্ধা পরিবারের জানমালের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন

পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রামগতিতে শিক্ষার্থীদের এ্যাপস ভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং চালু

পাকুন্দিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: তানিয়া রব

রামগতি উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ফাহিমা