১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:০৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে ঘুর্নিঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৯, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জেলার হোসেনপুর ও পাশের ময়মনসিংহ জেলার নান্দাইল, গফরগাঁও উপজেলার উপর দিয়ে হঠাৎ শুক্রবার রাত পৌঁনে ৮টার দিকে ঝড়ে বৈদ্যুতিক খুঁটি, গাছপালা ও ঊঠতি আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়াছে।

হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ সোহেল রানা জানান হঠাৎ ঝড়বৃষ্টিতে জিনারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের গাছপালা ভেংগে পল্লী বিদ্যুতের লাইন লন্ডভন্ড হয়ে পড়েছে এতে বেশ কিছু বৈদ্যুতিক পিলার ভেংগে পড়েছে ও অনেকগুলো হেলে পড়েছে। এতে করে ওইসব এলাকায় বিদ্যুত লাইন মেরামত করতে ঠিকাদার ও বিদ্যুত অফিসের লোকজন কাজ করছে; যা মেরামত করতে সময় লাগবে।

এদিকে ঝড়ের কবলে উঠতি আমন ফসল হেলে পড়েছে এতে ফলন বিপর্যয়ের কথা জানান, জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের কৃষক শাখাওয়াত হোসেন, হীরা মিয়া, নুরুল আমিন, মনো মিয়া, হলিমা গ্রামের কৃষক মো. সিরাজ উদ্দিন, মো. খাইরুল ইসলাম, ডাকুরিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম সহ অনেকেই।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির জানান, প্রাকৃতিক দুর্যোগে আমাদেরতো হাত নেই, হেলে পড়া জমিতে ফলন কিছু কম হওয়ারই সম্ভাবনা রয়েছে; সরকারি প্রণোদনা আসলে এসকল কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা

কুলিয়ারচরে বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

রামগতিতে কৃষকদের মাঝে উফসী আউশের প্রণোদনা বিতরণ

কমলনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১১

ইটনায় দূর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগীতা

রামগতির জমিদারহাট বাজরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

২৪ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “রামগতি উৎসব”—২০২৬

রামগতি উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ফাহিমা

লক্ষ্মীপুরে আইভি রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত