৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:৪৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

৫ দিনের নির্বাচনী এলাকায় সফরে এমপি মো. আবদুল্লাহ আল মামুন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুর-০৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য নদী ভাঙ্গন কবলিত মানুষের আপনজন, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সদাহাস্যজ্জ্বল, বিনয়ী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, রামগতি উপজেলা আওয়ামী লীগ সম্মানিত সদস্য, দেশমাতৃকার শ্রেষ্ঠসন্তান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সাহেব তাঁর নির্বাচনী এলাকায় (১২/০২/২০২৪ইং থেকে ১৬/০২/২০২৪ইং) ৫ দিনের সফরে বিভিন্ন কর্মসূচীতে অংশ নিবেন।

ববিবার (১১ জানুয়ারী) ২০২৪ ইং মাননীয় এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা মাহাবুবুল আলম এর একটি স্বাক্ষরিত চিঠিতে জানা যায়।

চিঠিতে সদয় অবগতির জন্য জেলা প্রশাসক মহোদয় লক্ষ্মীপুর, পুলিশ সুপার লক্ষ্মীপুর, রামগতি-কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় রামগতি-কমলনগর, ভারপ্রাপ্ত কর্মকর্তা রামগতি-কমলনগর কে অবগত করেন।

মাননীয় এমপি মহোদয় ১২ ফেব্রুয়ারী সকাল ৭ ঘটিকায় ঢাকাস্থ নিজ বাসা থেকে নির্বাচনী এলাকা রামগতি-কমলনগর উপজেলার উদ্দ্যেশে যাত্রা গ্রহন করবেন। বিকেল ৩ ঘটিকায় রামগতি উপজেলাস্থ আলেকজান্ডার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন।

মাননীয় এমপি মহোদয় ১৩ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় রামগতি উপজেলা ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালের হল রুমে ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করবেন। বিকেল ৩ ঘটিকায় জমিদার হাট হাইস্কুল মাঠে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

মাননীয় এমপি মহোদয় ১৪ ফেব্রুয়ারী বেলা ১১ ঘটিকায় আবদুল হাদী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন।

মাননীয় এমপি মহোদয় ১৫ ফেব্রুয়ারী বেলা ১১ ঘটিকায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক মহোদয় ও দুপুর ১২ ঘটিকায় পুলিশ সুপার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বেলা২ ঘটিকায় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে রামগতি-কমলনগরের নদী বাঁধের অগ্রগতি নিয়ে মতবিনিময় করবেন।

মাননীয় এমপি মহোদয় ১৬ ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকায় রামগতিস্থ নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে যাত্রা করবেন এমনটাই জানা যায় সফরসূচি চিঠি থেকে।

ব্যাপক প্রচারের স্বার্থে:
মোহাম্মদ রাসেল পাটওয়ারী,
মাননীয় এমপি মহোদয় এর সাবেক প্রেস সচিব।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ১৫শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রামগতিতে লগি বৈঠার হত্যাকান্ডের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

কমলনগরে নববধূ শ্বশুর বাড়ি নিয়ে গেলেন ২শ’ বই, গড়তে চান বউ-শ্বাশুড়ি লাইব্রেরি

তাড়াইলে অসহায়ের জমিতে জোরপূর্বক পাটিবাঁধ, সংঘর্ষের আশংকা

হোসেনপুরে ধানের মূল্য প্রতি কেজি ৪০টাকার দাবীতে মানববন্ধন

পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামের কমিটি: জাহাঙ্গীর সভাপতি, যোবায়ের সম্পাদক

A Honest Bangladeshi Blogger and Writer : Mosharrof Hossain

রাজশাহী মহানগরীতে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

রামগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ॥ মানববন্ধন

রাজশাহী মহানগরীতে সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন