১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৩৮ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ইটনায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১০, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ

এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ইটনা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।

“ আপনার অধিকার আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ৯ ডিসেম্বের বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনের রাস্তায় এক মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন এনজিও কর্মী, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগণ অংশ গ্রহণ পর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রওশন আলী রুশো এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইটনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ মেহের উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম আতুশী, মাওলানা তাজুল ইসলাম, সাংবাদিক আজাদ হোসেন প্রমুখ।

বক্তাগণ আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এছাড়া ইটনা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়িতা অন্বষণে বাংলাদেশ শীর্ষ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত জেলার শ্রেষ্ঠ রিসাদকে সংবর্ধনা

রামগতিতে বিপুল ভোটে সোহেল চেয়ারম্যান পুনরায় নির্বাচিত

রামগতিতে বিনা প্রতিদ্বন্দিতায় বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হাসান মাহমুদ

অষ্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

কমলনগরে স্কুল পর্যায়ে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ হুমায়ুন

অষ্টগ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

উপ-সম্পাদকীয়: লক্ষ্মীপুর সংসদীয় ৪টি আসনের এমপিদের কাছে জনমানুষের প্রত্যাশা

নান্দাইলে ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন মিনিবার ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

ফিলিস্তিনের মুক্তির দাবিতে রাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল