২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:২৯ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৯, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
ঈশ্বরগঞ্জে অনুমোদন বিহীন কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল

হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গলগন্ডা গ্রামে আবাসিক এলাকায় অবৈধ ভাবে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের কারখানা গড়ে উঠেছে। এতে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা।

সরজমিন গিয়ে দেখা যায়, বিগত কয়েক বছর ধরে গড়ে ওঠা কারখারা গুলোতে প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন করা হচ্ছে। প্লাস্টিক পুড়ানোর ধোঁয়া, দূগর্ন্ধে আশপাশের বাড়ি ঘরে থাকা লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। কারখানার ধোঁয়ায় বিভিন্ন প্রজাতির গাছ পালা মরে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ প্লাস্টিক পুড়ানোর কারণে দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় শিশু বৃদ্ধ বয়সের লোকজন শ্বাসকষ্ট হাপানিসহ স্বাস্থ্য জঠিলতায় ভোগছে। স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোন কাজ হচ্ছে না।

ওই কারখানার মালিক রতন মিয়ার দু’টি কারখানা রয়েছে। এ ছাড়াও বাজারের পাশে একটি কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছে বলে জানান তিনি।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা কোন লাইন্সেস আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা থেকে অফিসার এসে দেখে গেছে। তারা কোন অপত্তি করেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জুবের আলম রূপক বলেন, আমার জানা মতে এধরনের কোন কারখানা নেই।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, উপজেলায় এমন কোন কারখানা আছে বলে আমার জানা নেই। বিষয়টি আমি দেখবো।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নাজমুল হুদার সাথে কথা হলে তিনি বলেন এবিষয়ে ডিডির সাথে কথা বলেন।

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের ডি ডি নূরে কুতুবে আলম সিদ্দিকি বলেন, কারখানা মালিকের প্রাথমিক আবেদনটি বাতিল করে কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা