১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:০৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবসে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১২, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ

হাবিবুর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই র‍্যালি বের করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে র‍্যালিতে অংশগ্রহণকারী নার্স ও স্বাস্থ্যকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। র‍্যালির ব্যানারে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবি এবং এবারের বৈশ্বিক প্রতিপাদ্য “Our Nurses. Our Future.” গুরুত্বের সাথে ফুটিয়ে তোলা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন, নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার বেগম, নার্সিং ইনচার্জ সামসুন্নাহার লিপি এবং সিনিয়র স্টাফ নার্স মো. আসাদুল হক ও মো. সাদেক মিয়া।

অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত