১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৪৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

উখিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬ইং) সকালে উখিয়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কামালসহ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত