২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৩৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা করায় চর কালিকিনি ইউনিয়নের শামিম ব্রিকস নামে ১টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় টিনের চিমনি ভেঙে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পানি দিয়ে ইট ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইট ভাটায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মো: রেজা ও মো: সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অবৈধ ইটভাটা ও ভাটার বিভিন্ন অবৈধ কার্যক্রমের উপর কমলনগর উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে চর কালকিনি ইউনিয়নের শামিম ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা এবং সহকারী কমিশনার ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন। এ সময় লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা, কৃষি জমি হতে মাটি সংগ্রহপূর্বক ইটভাটা কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন অপরাধের দায়ে শামীম ব্রিকস নামের ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ভাটার চিমনি ভেঙে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দেরকেও সতর্ক করে দেওয়া হয়।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস বলেন, লাইসেন্স না থাকা ও অন্যান্য অবৈধ কর্যক্রমের জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী শামীম ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি আরো জানান।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ওএমএসের স্বল্প মূল্যে চাল বিক্রয় উদ্বোধন

রামগতি উপজেলা চেয়ারম্যানের পশ্চিমবঙ্গে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন

রামগঞ্জে ১৬দিনেও উদ্ধার হয়নি কিশোরী

কমলনগরে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপি’র ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাকুন্দিয়ায় চন্ডিপাশা ইউনিয়ন আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কমিটি ঘোষণা

রামগতিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

করিমগঞ্জে ডাঃ জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, স্বাস্থ্য কর্মকর্তাসহ খাদ্য সরবরাহকারীকে শোকজ

মিঠামইনে হাঁস বিক্রয়ের কথা বলে ডাকাতি, গ্রেপ্তার ৩