১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:২৯ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট মডেল একাডেমিতে এ হামলা ও ভাঙচুর ঘটনায় নেপথ্যে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামাল। ১৫ শতাংশ জমি নিজের দখলে নিতে নানান ভাবে ষড়ষন্ত্র করে ব্যর্থ হয়ে নিজেদের লোক দিয়ে ভেঙ্গে উল্টো জমি মালিকদের দায়ী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

২৩ সেপ্টেম্বর (শনিবার) লক্ষ্মীপুুর শহরের শাখারিপাড়া মোড় এলাকায় স্থানীয় একটি পত্রিকা অফিস কার্যালয়ের সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন দক্ষিণ হামছাদী ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ৩ পুত্র তোফায়েল আহমেদ, আবু তাহের, খোরশেদ আলম ও ভাতিজা সফিকুল ইসলাম রাজু, ছেলে তোফাজ্জল হোসেন।

লিখিত বক্তব্যে তারা আরও বলেন, একই ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মোরশেদ কামাল, সাইফুল ইসলামের কাছে ১০বছরের মাসিক ৫ হাজার ১৬ শতাংশ জমি ভাড়া দেয়। তারা ওই জমিতে পালেরহাট মডেল একাডেমি নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলে ।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে তাদের মেয়াদ শেষ হয়। আমরা আমাদের সম্পত্তি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা নানান ভাবে টালবাহানা ও আমাদের বিরুদ্ধে আদালতসহ বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করেন। পরে ৭ মাস পূর্বে সদর থানায় উভয় পক্ষ নিয়ে একটি বৈঠক হয়।

বৈঠকে তারা নির্ধারিত মেয়াদ শেষ হলে জমি ছেড়ে দিবে বলে জানায়। কিন্তু ঘটনার দিন ২২ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে পালেরহাট মডেল একাডেমির প্রধান শিক্ষক মোরশেদ কামাল ও তার ভাই সাইফুল ইসলাম লোকজন নিয়ে বিদ্যালয়ের ভবনসহ অন্যান্য মালামাল ভেঙ্গে এবং সরিয়ে আমরা হামলা ও ভাংচুর করেছি বলে প্রচার করে।

পরে রাতে আমাদের বিরুদ্ধে সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। আমরা এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমাদের সম্পত্তি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

অবশেষে লক্ষ্মীপুর-৪ এবিএম আশরাফ উদ্দিন নিজান এর হাতেই ধানেরশীষ

কমলনগর প্রেসক্লাব থেকে মেধাবী ছাত্রী শিমা আক্তারকে সংবর্ধনা

কুলিয়ারচরে ১৩ মামলার আসামীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রামগতিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত

রামগতিতে জয়ীতাদের সম্মাননা প্রদান

পাবলিক পরীক্ষা, চাকরি, শিক্ষক নিয়োগ সহ যে কোনো পরীক্ষায় নকল হলে শাস্তি- শিক্ষামন্ত্রী

রামগতিতে সনাতন সম্প্রদায়ের প্রতিবাদী কর্মসূচী

তাড়াইল ওষুধ ব্যবসায়ী বনাম ফারিয়া’র মাঝে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

হোসেনপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন